SHAFIQ ISLAM
Home Publications Projects Math Guru Contact
Publications

All Publications

Article

বিদ্রোহী কবিতায় পুরাণ-প্রসঙ্গ

বিদ্রোহী কবিতা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আলোড়ন সৃষ্টিকারী, উদ্দীপক কবিতা। বিদ্রোহী কবিতার মাধ্যমে কবি নিজেকে ধুলার পৃথিবী থেকে আকাশের অসীম উচ্চতায় উঠিয়েছেন। এর মাধ্যমে কবি তাঁর জাত চিনিয়েছেন। তাঁর অতীত, বর্তমান, ভবিষ্যত নির্ধারণ করেছেন। বিদ্রোহী কবিতা তাই পৃথিবীর অনন্য একটি কবিতা। এটি অনন্য ভাবে, ভাষায়, ছন্দে, প্রকাশে, কলেবরে, বৈশিষ্ট্যে। তবে আর সব গুণ ছাপিয়ে বিদ্রোহী কবিতাটি পৃথিবীতে অদ্বিতীয় হয়ে উঠেছে এর পৈৗরাণিক চরিত্রের সফল রূপায়নের মাধ্যমে। কেবল স্ব-জাতির পৌরাণিক চরিত্রই নয়, বরং ভিন্ন জাতির, ভিন্ন সংস্কৃতির পৌরাণিক চরিত্রও এমন সফলভাবে চিত্রায়িত করা হয়েছে পৃথিবীর ইতিহাসে তা নিতান্তই বিরল। বিদ্রোহী কবিতার পৌারাণিক চরিত্রের প্রসঙ্গালোচনাই বর্তমান প্রবন্ধের মূল বিষয়।

Free Jan 2013
Read
Article

প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে শিক্ষানীতির দূর্বলতা

একটি দেশের শিক্ষানীতি সে দেশের শিক্ষা দর্শনও বটে। শিক্ষানীতির মাধ্যমে কেবল একটি দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার ধারণা পাওয়া যায় তাই নয় বরং এর মাধ্যমে একটি দেশের ভবিষ্যত কিংবা কাক্সিক্ষত লক্ষ্য সম্পর্কেও ধারণা করা যায়। সেই হিসেবে শিক্ষানীতি একটি দেশের ভবিষত নির্ধারণের একটি অনন্য রোড ম্যাপও। আওয়ামীলীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোটীয় সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার পর অত্যন্ত তোড়জোড়ের সাথে শিক্ষানীতি প্রণয়নের উদ্যেগ নেয় এবং ২০১০ সালে একটি নীতি চুড়ান্ত করে। বলার অপেক্ষা রাখেনা এটি বর্তমান সরকারের অত্যন্ত আলোচিত নীতিসমূহের একটি। এ নীতি প্রণয়নে এবং এতদসম্পর্কে যত অধিক আলোচনা কিংবা সমালোচনা হয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম থেকে এ পর্যন্ত আর কোন নীতি নিয়েই এত আলোচনা-সমালোচনা হয় নি। এটা নিঃসন্দেহে এ নীতির সবচেয়ে আলোকিত দিক, কিংবা বলা যায় এর সবচেয়ে সফলতম দিক। কিন্তু এত অধিক আলোচনার পরেও যে শিক্ষানীতিটি আমরা পেলাম তা অত্যন্ত সাধারণ কিংবা বলা যায় কিছুটা নিম্নমান সম্পন্নই। শিক্ষানীতি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অজ্ঞতা এবং দূরদর্শীতার অভাব কিংবা দলীয় আনুগত্যশীলতা ও সংকীর্ণতার প্রাবল্যই এর প্রধান কারণ বলে মনে হয়। সবচেয়ে বড় কথা হল সমগ্র শিক্ষানীতিতে সংশ্লিষ্টদের দার্শনিক ভিত্তিস্তরের নিম্নমুখীতা অত্যন্ত প্রকট আকারে ধরা দিয়েছে। [[সরকারি বিএম কলেজের ছাত্র মৈত্রী কর্তৃক প্রকাশিত লড়াই পত্রিকায় সেপ্টেম্বর ২০১১ সংখ্যায় প্রকাশিত। প্রকাশকাল ১ সেপ্টেম্বর ২০১১]

Free Sep 2011
Read
Article

অশ্বিনী কুমার দত্তের শিক্ষা দর্শন

বংলার ইতিহাসে যুগে যুগে যে সকল মহান পুরুষ মানব কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করে চিরস্মরণীয় হয়ে রয়েছেন মহাত্মা অশ্বিনীকুমার দত্ত তাঁদের মধ্যে অন্যতম। মহাত্মা অশ্বিনীকুমার ছিলেন একাধারে একজন সমাজ সংস্কারক, শিক্ষাব্রতী, রাজনীতিবিদ, ধর্ম সংস্কারক, সাহিত্যিক, আইনজীবি, দার্শনিক। তাঁর পরহিতব্রত, অসাম্প্রাদায়িক দৃষ্টিভঙ্গি, উদার মানসিকতা এবং রাজনৈতিক সচেতনতা তাঁকে কেবল দক্ষিণ বাংলারই নয় বরং তৎকালীন অখ- বাংলার অবিসংবাদী নেতারূপে প্রতিষ্ঠিত করেছিল। তিনি একদিকে স্বদেশের স্বাধিকারের জন্য আন্দোলনে অগ্রণী সেনানীর ভূমিকা পালন করেছিলেন অন্যদিকে তাঁর সমগ্র চিন্তা, শক্তি ও সামর্থ দিয়ে স্বজাতীর উন্নতির জন্য নিরলস কাজ করে গেছেন। স্বদেশের প্রতি গভীর মমত্ববোধ, মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ, ঈশ্বরের প্রতি অবিচল আস্থাই ছিল অশ্বিনীকুমারের বৈশিষ্ট। [দৈনিক সমকাল, ১৮ই মার্চ ২০০৯]

Free Mar 2009
Read
Article

গণিতভীতির কারণ ও প্রতিকার

গণিতভীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল বিদ্যমান পরীক্ষা বা মেধা যাচাই পদ্ধতি। পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীর বিষয় ভিত্তিক জ্ঞান ও মেধা যাচাই করা হয়। আমাদের দেশে প্রশ্নকর্তারা সাধারণত গণিত বইয়ের সবচেয়ে জটিল ও দূর্বোধ্য অংকগুলোকে বাছাই করেন পরীক্ষার জন্য। যেমন ধরা যাক একটি অধ্যায়ে চল্লিশটি অংক আছে। এর মধ্যে চার থেকে পাঁচটি অঙ্ক আছে অপেক্ষাকৃত জটিল। প্রশ্নকর্তারা পরীক্ষার জন্য ঐ জটিল অঙ্কগুলোকেই বাছাই করে থাকেন এবং বছরের পর বছর ঐ অঙ্কগুলোই ঘুরিয়ে ফিরিয়ে নির্বাচন করেন। ২২ ফেব্রুয়ারি ২০০৭ সালে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত।

Free Feb 2007
Read