SHAFIQ ISLAM
Home Publications Projects Math Guru Contact
Back to Articles
Bureaucracy and Governance 01 March 2013

দুদক নয়, দুবিক চাই

দুর্নীতিবাজদের ধরিবার উদ্দেশ্যে কিংবা দেশ হইতে দুর্নীতি খেদাইবার জন্যে ২০০৪ সালে বাংলাদেশে একটি কমিশন গঠন করা হইয়াছে। প্রথম দিকে ইহার নাম শোনা যাইত স্বাধীন দুর্নীতি দমন কমিশন। এখন আর স্বাধীন কথাটি শোনা যায় না। কাগজে-কলমে ইহার নাম রাখা হইয়াছে দুর্নীতি দমন কমিশন সংক্ষেপে দুদক। ইংরেজিতে Anti Corruption Commission বা ACC। এই নামকরণ নিয়া, বিশেষ করিয়া বাংলা নামটি সম্পর্কে, অনেক দিন ধরিয়া কিছু লিখিব লিখিব করিয়া লিখা হইয়া উঠিল না। অবশেষে সুযোগ পাইয়া এই বিষয়ে কিছু লিখিবার লোভ সামলাইতে পারিলাম না।
Price Free
SKU: Article-84101