SHAFIQ ISLAM
Home Publications Projects Math Guru Contact
Back to Articles
Math and Science 31 March 2026

প্রেম-ভালোবাসার সমীকরণ

আমরা তৈরি করেছিলাম ‘ভালোবাসার সূত্র’। আমাদের সূত্রটি ছিল এমন-
‘একটি ছেলে ও একটি মেয়েকে অল্প সময় বা দীর্ঘ সময়ের জন্য কোনো নির্জন ও সুন্দর উদ্যানে রেখে দিলে তারা পরস্পরের প্রতি ভালোবাসার টান অনুভব করে; এই ভালোবাসার পরিমাণ উদ্যানে অবস্থানের সময়ের সঙ্গে সমানুপাতিক।’
এই সূত্র থেকে আমরা খুব সহজে বুঝতে পারি ভালোবাসার মাত্রা সময়ের সাথে সমানুপাতিকভাবে বাড়তে থাকবে। অর্থাৎ, প্রিয়জনকে বেশি সময় দিলে যুগলজীবন অধিক ভালোবাসাময় ও সুখময় হয়ে উঠবে। এমনটাই প্রত্যাশিত।
এটিই ছিল ছাত্রাবস্থায় আমাদের ভালোবাসার উপপাদ্য (love theory) বা ভালোবাসার সূত্র (love equation)।
গণিতে সমানুপাতিক সম্পর্ককে সমীকরণে রূপ দিতে হলে একটা ধ্রুব রাশির দরকার পড়ে। কিন্তু সেই ধ্রুব রাশি কি, কিভাবে এই ধ্রুব রাশির মান পাওয়া যাবে এসব বিষয় নিয়ে আরো বিস্তারিত ভাবার অবকাশ তখন হয়ে ওঠেনি। [ভিউজ বাংলাদেশ এর ঈদসংখ্যা ২০২৬ এ প্রকাশিত]
Price Free
SKU: Article-14138