SHAFIQ ISLAM
Home Publications Projects Math Guru Contact
Back to Articles
Math and Science 22 February 2007

গণিতভীতির কারণ ও প্রতিকার

গণিতভীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল বিদ্যমান পরীক্ষা বা মেধা যাচাই পদ্ধতি। পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীর বিষয় ভিত্তিক জ্ঞান ও মেধা যাচাই করা হয়। আমাদের দেশে প্রশ্নকর্তারা সাধারণত গণিত বইয়ের সবচেয়ে জটিল ও দূর্বোধ্য অংকগুলোকে বাছাই করেন পরীক্ষার জন্য। যেমন ধরা যাক একটি অধ্যায়ে চল্লিশটি অংক আছে। এর মধ্যে চার থেকে পাঁচটি অঙ্ক আছে অপেক্ষাকৃত জটিল। প্রশ্নকর্তারা পরীক্ষার জন্য ঐ জটিল অঙ্কগুলোকেই বাছাই করে থাকেন এবং বছরের পর বছর ঐ অঙ্কগুলোই ঘুরিয়ে ফিরিয়ে নির্বাচন করেন।
২২ ফেব্রুয়ারি ২০০৭ সালে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত।
Price Free
SKU: Article-33519