SHAFIQ ISLAM
Home Publications Projects Math Guru Contact
Publications

All Publications

Article

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রত্যাশা ও প্রাপ্তি

শিক্ষা একটি দেশের জাতীয় উন্নয়নের পূর্বশর্ত। শিক্ষা ছাড়া একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা কেবল ব্যক্তির পূর্ণ বিকাশই ঘটায় না বরং শিক্ষা ব্যক্তিকে রাষ্ট্রের সুনাগরিকে পরিণত করে। তাই শিক্ষা মানব জীবনের মৌলিক অধিকারের স্থান দখল করে আছে। একজন মানুষের বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন শিক্ষার। তাই শিক্ষা, বিশেষ করে প্রাথমিক শিক্ষা আন্তর্জাতিকভাবে মানুষের জন্মগতভাবে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি পেয়েছে। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সম্মেলনে মানবাধিকার সংক্রান্ত সার্বজনীন ঘোষণায় উল্লেখ করা হয় ‘শিক্ষায় সকলের অধিকার রয়েছে।’

Free Oct 2005
Read
Article

একমুখী শিক্ষা ব্যবস্থা এবং প্রাসঙ্গিক ভাবনা

একমুখী শিক্ষা ব্যবস্থা বর্তমান সময়ের একটি বহুল আলোচিত বিষয়। আগামী শিক্ষা বছর থেকে অর্থাৎ ২০০৬ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে দেশে বর্তমানে বিদ্যমান বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এ তিনটি বিভাগের পরিবর্তে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। এ বিষয়ে প্রায় প্রতিদিনই পত্রিকার পাতায় নানা মতামত, আলোচনা, সমালোচনা লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ মাধ্যমিক পর্যায়ে এ সমন্বিত শিক্ষা ব্যবস্থাকে একমুখী শিক্ষা ব্যবস্থা বলে ভুল করছেন। ফলে তাদের অনেকেই মাধ্যমিক পর্যায়ে প্রস্তাবিত সমন্বিত শিক্ষা ব্যবস্থার কথা বলতে গিয়ে একমুখী শিক্ষা ব্যবস্থার সঙ্গে গুলিয়ে ফেলেন। তাই একমুখী শিক্ষা ব্যবস্থা কি এ বিষয়টি পরিষ্কার হওয়া জরুরী বলে মনে করি। [দৈনিক সমকাল, ২৭ সেপ্টেম্বর ২০০৫]

Free Sep 2005
Read
Article

আমলাতন্ত্রে পদোন্নতি প্রক্রিয়ার সংস্কার জরুরি

উচ্চতর পদে নিয়োগের সুপারিশও কোনো নির্দিষ্ট ক্যাডারের হাতে না রেখে পিএসসির হাতে থাকাই অধিকতর যৌক্তিক। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতি বছর পিএসসিতে পদোন্নতিযোগ্য কর্মচারীদের তালিকা পাঠাতে হবে। এই তালিকার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিগত দিনের কর্মকা-ের বিবরণ, উদ্ভাবনী দক্ষতা এবং সামগ্রিক মূল্যায়ণ রিপোর্ট থাকবে। পিএসসি এই রিপোর্টকে সর্টিং করে সংখ্যামাণেন রূপান্তর করবে। এর সাথে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর। লিখিত পরীক্ষার বিষয়বস্তু সংশ্লিষ্ট সার্ভিসের আইন কানুন, বিষয়ভিত্তিক দক্ষতা, ভবিষ্যতের কর্মপরিকল্পনা থেকে শুরু করে আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। সরকারি কর্মচারীদের অতীত আমলনামা এবং লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের যোগফল থেকে প্রাপ্ত মেধা তালিকার মাধ্যমে পদোন্নতি দেয়া হবে। [ দৈনিক কালের কণ্ঠ, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ]

Free Sep 2004
Read
Article

জনাক্রান্ত বাংলাদেশ ও বিপর্যস্ত মানবতা

বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে একটি জনসংখ্যা ঘড়ি দেওয়া আছে। সেই ঘড়িতে গত ১৭ই মে, ২০১৫ ইং দুপুর ঠিক ১২:৩০ এ বাংলাদেশের জনসংখ্যা দেখানো হয়েছে ১৫৮,৫২১,৭১৬। এই সংখ্যাটি নিয়ে গবেষক মহলে যথেষ্ট আপত্তি রয়েছে। অনেকের মতে বাংলাদেশের প্রকৃত জনসংখ্যা প্রদর্শিত জনসংখ্যার চেয়ে অনেক অনেক বেশি। অনেক বেসরকারি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গবেষণা রিপোর্টে দেখা যায় বাংলাদেশের জনসংখ্যা ২০১৪ সালেই ষোলো কোটি ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক এক গবেষণায় ২০১৪ সালের প্রাক্কলিত মোট জনসংখ্যা দেখানো আছে ১৬৬,২৮০,৭১২। মাত্র ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার এলাকার একটি ক্ষুদ্র রাষ্ট্রে ১৬৬,২৮০,৭১২ জন মানুষের বাস। প্রতি বর্গকিলোমিটার এলাকায় ১১২৭ জন মানুষের বাস। এমন ঘনবসতিপূর্ণ রাষ্ট্র পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। বলা চলে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে এই সংখ্যা পৃথিবীর সর্বোচ্চ। তদুপরি বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠীর সাথে প্রতি মিনিটে যুক্ত হচ্ছে আরও চারটি নতুন শিশু। এভাবেই প্রতি ঘণ্টায় দুই শত চল্লিশটি, দিনে পাঁচ হাজার সাতশত ষাটটি, মাসে ১৭২,৮০০ টি এবং বছরে প্রায় কুড়ি থেকে একুশ লক্ষ মানব শিশু নতুন করে যুক্ত হচ্ছে। [নতুন দিগন্ত। ত্রয়োদশ বর্ষ চতুর্থ সংখ্যা। জুলাই -সেপ্টেম্বর, ২০১৫]

Free Jul 0015
Read