SHAFIQ ISLAM
Home Publications Projects Math Guru Contact
Publications

All Publications

Article

ডিপিসি ও এসএসবি: আমলাতন্ত্রে বৈষম্যের নির্মম দলিল

বিভাগীয় পদোন্নতি কমিটির তিনজন সদস্যই প্রশাসনের সদস্য। কাজেই সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে পদোন্নতি সম্পর্কিত সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের হাতেই ন্যস্ত করা হয়েছে। প্রশাসনের সদস্যরাই সিদ্ধান্ত নেন কোন পেশার কতজনকে পদোন্নতি দেয়া হবে, কখন পদোন্নতি দেয়া হবে কিংবা আদৌ পদোন্নতি দেয়া হবে কি না! নিজেদের পদোন্নতির ক্ষেত্রেও তারাই সর্বেসর্বা। তারা নিজেরাই ঠিক করেন নিজেদের কতজনকে পদোন্নতি দেয়া হবে, কখন দেয়া হবে। ফলে একদিকে প্রশাসন ক্যাডারের পদোন্নতি দ্রুততর হচ্ছে আর অন্যদিকে অন্য পেশার পদোন্নতিতে তৈরি করা হচ্ছে ইচ্ছাকৃত দীর্ঘসূত্রিতা। একটি উদাহরণ দিলেই বিষয়টি স্পষ্ট হবে। প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তারা যেখানে তৃতীয় গ্রেডের পদে পদোন্নতি পেয়েছেন, সেখানে পুলিশ ও ট্যাক্স ক্যাডারের কর্মকর্তাদের অবস্থান চতুর্থ গ্রেডে, আর শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অবস্থান পঞ্চম গ্রেডে। এমনকি শিক্ষা ক্যাডারের ২১তম ব্যাচের সদস্যরাও দীর্ঘদিন ধরে পঞ্চম গ্রেডে অবস্থান করছেন। [দৈনিক বনিকবার্তা, ১৮-৮-২০২৫]

Free Aug 2025
Read
Article

ফ্যাসিবাদ ও আমলাতন্ত্র: বাংলাদেশ প্রেক্ষিত

আমলাতন্ত্র এমনই একটি শক্তি যার প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া ফ্যাসিবাদী শাসন সম্ভব নয়, টিকে থাকাতো দূরের কথা। ফ্যাসিবাদী সরকার টিকে থাকতে হলে সমাজের প্রতিটি স্তরে কর্তৃত্ব স্থাপন করতে হয়, ক্ষমতা প্রয়োগ করতে হয়। সব সময় তা আইনপ্রয়োগকারী সংস্থা বা সরকারের বলপ্রয়োগকারী অংশের সাহায্যে করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই তাকে নির্ভর করতে হয় আমলাতন্ত্রের ওপর। আমলাতন্ত্র ফ্যাসিবাদী শাসকদের এই অন্যায় ক্ষমতা প্রয়োগের বৈধতা উৎপাদন করে, ন্যায্যতা বিধান করে। [শাহবাগ থেকে জুলাই অভ্যুত্থান শিরোনামে সেমিনার ও আলোচনায় উপস্থাপিত প্রবন্ধ, ৩ আগস্ট ২০২৫]

Free Aug 2025
Read
Article

পিএসসিকে অবশ্যই যে সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে

পিএসসি বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার সার্ভিসের জন্য যোগ্যতর প্রার্থীকে বাছাই করে। স্বাস্থ্য পরীক্ষা বাদ দিলে বিসিএসের সর্বশেষ ধাপটি হলো ভাইভা। প্রথম ধাপে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হয়। এরপর ৯০০ নম্বরের লিখিত ও সর্বশেষ ২০০ নম্বরের ভাইভা নেয়া হয়। প্রিলিমিনারি পরীক্ষায় প্রাপ্ত নম্বর চূড়ান্ত ফলাফলের জন্য বিবেচনায় নেয়া হয় না। লিখিত ও ভাইভায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই পিএসসি মেধাতালিকা প্রণয়ন করে। কাজেই একজন প্রার্থীর জন্য বিসিএসের ভাইভা যেমন গুরুত্বপূর্ণ, পিএসসির জন্যও তা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। কাজেই ভাইভাটি হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিজ্ঞানসম্মত।[দৈনিক বণিক বার্তা, ৩ মে ২০২৫]

Free May 2025
Read
Article

বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন প্রস্তাব ও প্রাসঙ্গিক কিছু কথা

গণিত যুক্তিশীল চিন্তা ও বিশ্লেষণাত্মক দক্ষতা গড়ে তোলার প্রধানতম হাতিয়ার। ফলে গণিত-জ্ঞান জটিল সমস্যা সমাধানের প্রক্রিয়াকে সহজ ও সুনির্দিষ্ট করে তোলে। আধুনিক যুগকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এ যুগে রাষ্ট্রের প্রায় সব স্তরের কাজেই তথ্য ও উপাত্ত সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ অপরিহার্য হয়ে পড়েছে। এ তথ্য বিশ্লেষণের মাধ্যমেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। গণিতের পর্যাপ্ত জ্ঞান না থাকলে সরকার বা প্রশাসন বা দায়িত্বশীল কারো পক্ষে এ বিশ্লেষণ কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করা সম্ভব নয়, যার ফলে উন্নয়ন পরিকল্পনা, জনসংখ্যার হিসাব, অর্থনৈতিক নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে জটিল সমস্যা সৃষ্টি হতে বাধ্য। সর্বোপরি গণিতের জ্ঞান মানুষের মেধা ও মননের বিকাশ ঘটায়, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি করে। গণিতজ্ঞান থাকলে একটি লেখচিত্র থেকেই পুলিশের একজন কর্মকর্তা খুব সহজেই তার এলাকার অপরাধপ্রবণতা উপলব্ধি করতে পারবে কিংবা একটি ছোট্ট সারণি থেকেই একজন দায়িত্বশীল কর্মকর্তা দ্রব্যমূল্যের হাল-হকিকত সম্পর্কে ধারণা পাবেন এবং তার করণীয় নির্ধারণ করতে পারবেন।[দৈনিক বণিকবার্তা, ৩১-৩-২০২৫]

Free Mar 2025
Read
Article

জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট কতটা যৌক্তিক?

কমিশন বাংলাদেশকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রবর্তনের সুপারিশ করেছে। বাংলাদেশের শাসন ব্যবস্থা কেমন হবে তা পুরোপুরি একটি সাংবিধানিক বিষয়। এ লক্ষ্যে সরকার একটি স্বতন্ত্র কমিশন গঠন করেছে—সাংবিধানিক সংস্কার কমিশন। জনপ্রশাসন সংস্কার কমিশনের আওতা সুনির্দিষ্ট ও নির্ধারিত। তাছাড়া প্রাদেশিক শাসন ব্যবস্থা একই সঙ্গে একটি ভয়ংকর ও সংবেদনশীল ইস্যু। কারণ এর সঙ্গে বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব জড়িত। কাজেই এর সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তও জড়িত। সংগত কারণেই বলা যায়, কমিশন সম্ভবত এখানে তাদের এখতিয়ার ও সীমা লঙ্ঘন করেছে। [দৈনিক বণিকবার্তা, ৮ই মার্চ ২০২৫]

Free Mar 2025
Read
Article

রাষ্ট্র বিনির্মাণে করণীয়: তারুণ্যের অগ্রাধিকার

চিন্তার এই অধীনতাকে উপনিবেশায়ন বলে। এই উপনিবেশায়ন থেকে মুক্তি পেতে হলে বিউপনিবেশায়ন দরকার। আমরা ব্রিটিশদের তাড়িয়েছি, পাকিস্তানীদের তাড়িয়েছি। কাজেই আমরা স্বাধীন হয়েছিÑ এমন ধারণা একেবারেই অমূলক। কারণ বিউপনিবেশায়ন শুধু ভৌগোলিক স্বাধীনতার প্রশ্ন নয়, এটি একটি মানসিক, সাংস্কৃতিক ও জ্ঞানতাত্ত্বিক মুক্তির প্রক্রিয়াও। ফ্রাঞ্জ ফ্যানন তাঁর The Wretched of the Earth গ্রন্থে দেখিয়েছেন কিভাবে ঔপনিবেশিক শাসকরা উপনিবেশিত জনগণের মনে একটি আত্ম-অবমাননার বোধ গেঁথে দেয়, যাতে তারা নিজেদের শাসকশ্রেণির তুলনায় নিম্নমানের মনে করে। এই মানসিকতা তাদের নিজেদের স্বাধীন সত্তা প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড়ো বাধা হয়ে দাঁড়ায়। [মুন্সিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ হিসেবে উপস্থাপন করা হয়, ১২/২/২০২৫]

Free Feb 2025
Read