SHAFIQ ISLAM
Home Publications Projects Math Guru Contact
Back to Articles
Bureaucracy and Governance 12 August 2026

আমলাতন্ত্রের ঔপনিবেশিক উত্তরাধিকার

ব্রিটিশ ঔপনিবেশিক আমলাতন্ত্রের প্রধান কাজগুলো ছিল ভারতবর্ষে একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখা, ভারতবর্ষ থেকে সম্পদ আহরণ করে ব্রিটেনে নিয়ে যাওয়া, রাজস্ব আদায়ের মাধ্যমে নিয়োগকারী কর্তৃপক্ষের ধনসম্পদ বৃদ্ধি করা, জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা করা ও সা¤্রাজ্যবাদী ব্রিটিশদের এদেশীয় দালালশ্রেণি ও সুবিধাগোষ্ঠি তৈরি করা। এই লক্ষ্যে স্থানীয় শাসনব্যবস্থায় পরিবর্তন আনা হয়। কেন্দ্রীয় শাসনব্যবস্থাকে স্তরভিত্তিক শাসন ব্যবস্থায় বিভক্ত করা হয়। কেন্দ্র, প্রদেশ ও জেলা—এই তিন স্তরের শাসনব্যবস্থার প্রচলন করা হয়। জেলার প্রধান ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরেট। প্রদেশের প্রধান ছিলেন গভর্নর ও তার পরিষদ। আর কেন্দ্রের প্রধান ছিলেন গভর্নর জেনারেল ও তার পরিষদ। ঔপনিবেশিক সংস্কৃতিতে জেলা কালেক্টরেট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। বলা হয় জেলা কালেক্টরেটই ছিল ব্রিটিশ প্রশাসনের মেরুদ-। ডিস্ট্রিক্ট কালেক্টরেটের প্রধান কাজ ছিল রাজস্ব আদায়। এর সাথে তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করতেন ।
Price Free
Go to External Site
SKU: Article-65654