SHAFIQ ISLAM
Home Publications Projects Math Guru Contact
Back to Articles
Bureaucracy and Governance 31 August 2925

জুলাই অভ্যুত্থানের শক্তি ও দুর্বলতা: কাগুজে সনদ বনাম বাস্তবতা

বাংলাদেশের অন্য সকল আন্দোলন সংগ্রামের মতো জুলাই অভ্যুত্থানের পেছনেও সুগঠিত বুদ্ধিবৃত্তিক পূর্বপ্রস্তুতি ছিল না। সকল আন্দোলন সংগ্রামের মূল কথা ছিল ‘কি চাই না’, কিন্তু ‘কি চাই’ সেই বিষয়ে কোনো ঐকমত্য ছিল না। জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রেও একই অবস্থা। ‘কি চাই না’-এই সূত্রে সকলের ঐকমত্য ছিল। শেখ হাসিনার শাসনমালে প্রবল দমননীতি, সীমাহীন অত্যাচার, লাগামহীন দুর্নীতির ফলে ‘কি চাই না’ সেই বিষয়ে সকলের মধ্যে ঐকমত্য থাকলেও ‘কি চাই’Ñসে বিষয়ে কোনো ঐকমত্য ছিল না। সমাজের সর্বস্তরের মানুষের চিন্তাচর্চার আন্তঃযোগাযোগ ছাড়া ‘কি চাই’ তত্ত্বে ঐক্য সাধন সম্ভব নয়। সমাজে ‘কি চাই’ তত্ত্ব নির্মাণ এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এর কোনো শর্ট-কাট পথ নেই। [ইকতিজা হাসান সম্পাদিত মাসিক বিবিধ পত্রিকা, ৩১ আগস্ট ২০২৫ ]
Price Free
SKU: Article-15772