SHAFIQ ISLAM
Home Publications Projects Math Guru Contact
Back to Articles
Bureaucracy and Governance 13 September 2025

প্রশাসনের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব?

নির্বাচন কমিশনের মোট ছয়টি অনুবিভাগ রয়েছে। এর মধ্যে অন্তত চারটির উচ্চপর্যায়ে প্রশাসন ক্যাডারের সদস্যদের নিয়োগ দেয়া হয়। শুধু তা-ই নয়, নির্বাচন কমিশনের অর্গানোগ্রাম এমনভাবে সাজানো হয়েছে যাতে নির্বাচন কমিশনের সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোয় নির্বাহী বিভাগের কর্মকর্তা নিয়োগের মাধ্যমে এ সাংবিধানিক প্রতিষ্ঠানে নির্বাহী বিভাগের পূর্ণ আধিপত্য বজায় রাখা হয়েছে। ফলস্বরূপ কমিশন স্বাধীনভাবে কাজ করার পরিবর্তে কার্যত প্রশাসন ক্যাডারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়ে পড়েছে। [দৈনিক বণিকবার্তা, ১৩-৯-২০২৫]
Price Free
Go to External Site
SKU: Article-69002