SHAFIQ ISLAM
Home Publications Projects Math Guru Contact
Back to Articles
Bureaucracy and Governance 11 November 2025

জেলা প্রশাসন ও জেলা পরিষদের সমন্বয় কেন জরুরি?

একজন ডিসি বর্তমানে যে কাজগুলো করে থাকেন তার অধিকাংশ কাজই করার কথা নির্বাচিত জনপ্রতিনিধিদের। কাজেই জেলা পরিষদ ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বয় জরুরি। জেলা পর্যায়ের উন্নয়ন ও শাসন কাঠামোর মূল কাজটি থাকতে হবে জেলা পরিষদের হাতে। আর জেলা পরিষদকে অবশ্যই হতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। একজন নির্বাচিত চেয়ারম্যানই হতে পারেন জেলার সুযোগ্য অভিভাবক। ডিসি ও জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা নামে যে পদ দুটি রয়েছে তাকে একীভূত করে জেলা পরিষদের আওতায় আনতে হবে। তাতে একদিকে জেলা পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, জেলার সামগ্রিক উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং অন্যদিকে রাষ্ট্রীয় ক্ষমতা ও কাঠামোতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত। সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠিত হবে। [দৈনিক বণিকবার্তা, ১১ নভেম্বর ২০২৫]
Price Free
Go to External Site
SKU: Article-37301