Back to Articles
Bureaucracy and Governance
22 May 2026
জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তি: সংস্কার, অচলাবস্থা ও অন্তর্নিহিত প্রশ্ন
এনবিআর নিয়ে জনমনে বহু অভিযোগ রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু প্রশ্ন হলো, এসব দুর্বলতার দায় কি এককভাবে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপানো যাবে? এনবিআর নিজে এক অর্থে কোনো স্বশাসিত সংস্থা নয়। এর সর্বোচ্চ পদটি অধিকাংশ সময়ই প্রশাসন ক্যাডারের হাতে থাকে যাদের নিয়োগ প্রক্রিয়া, দক্ষতা ও স্বচ্ছতা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। ফলে এনবিআরের দুর্নীতির দায় সেই নেতৃত্বের ওপরও বর্তায়। এর সঙ্গে রাজনৈতিক হস্তক্ষেপ তো রয়েছেই। [বণিক বার্তা, ১৬ জুলাই ২০২৫]
Price
Free
SKU: Article-22299