Back to Articles
Bureaucracy and Governance
20 October 2024
উপসচিব পদে কোটাপদ্ধতি বাতিল হবে কবে?
উপসচিব পদে কোটাভিত্তিক এই নিয়োগপ্রথার কুফল অনেক। একটি ক্যাডার থেকে পঁচাত্তর শতাংশ নিয়োগ দেয়ার কারণে স্বাভাবিকভাবেই সর্বোচ্চ মেধাবী ও যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দেয়ার সুযোগ থাকছে না। ফলে জনগণ রাষ্ট্রের সর্বোচ্চ মেধাবী ও যোগ্যদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মন্ত্রণালয়ে প্রশাসন ক্যাডারের একচ্ছত্র আধিপত্য ও দখলদারিত্বের ফলে রাষ্ট্রীয় বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকা-ে ধীরগতিতা এবং স্থবিরতা দেখা দিয়েছে। এর ফলে রাষ্ট্রের সুষম উন্নয়ন ব্যহত হচ্ছে। আন্তঃক্যাডার সম্প্রীতির পরিবর্তে আন্তঃক্যাডার বিভাজন তৈরি হয়েছে। অন্য ক্যাডারের সদস্যদের মধ্যে প্রবল অসন্তোষ ও হতাশা বিরাজ করছে এবং রাষ্ট্রীয় সকল কার্যক্রমে এর নেতিবাচক প্রভাব পড়ছে। একটি ক্যাডারের সদস্যদের রাষ্ট্রের সর্বোচ্চ স্তরের নিয়োগলাভের মাত্রাতিরিক্ত সুযোগ থাকায় স্বজনপ্রীতি, ঘুষ ও দুর্নীতি, দলীয়করণের সুযোগ তৈরি হচ্ছে। সর্বোপরি ডিএস নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের মধ্যে সুযোগের সমতা না থাকায় সাম্য ও ন্যায়বিচার লঙ্ঘিত হচ্ছে এবং দেশে একটি ভারসাম্যহীন গণবিরোধী আমলাতন্ত্র তৈরি হয়েছে। [দৈনিক কালের কণ্ঠ, ২০ অক্টোবর ২০২৪]
Price
Free
SKU: Article-50695