SHAFIQ ISLAM
Home Publications Projects Math Guru Contact
Back to Articles
Math and Science 02 March 2024

পিথাগোরাসের সমীকরণ: কেন গুরুত্বপূর্ণ?

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গণিতবিদের নাম পিথাগোরাস। বিশ^ব্যাপী তাঁর এই ব্যাপক পরিচিতির প্রধানতম কারণ হলো জ্যামিতির একটি উপপাদ্য। এই উপপাদ্যটি পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। এই উপপাদ্যের মাধ্যমে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে নিবিঢ় সম্পর্ক নির্ধারণ করা হয়েছে। সম্পর্কটি হলো, ‘কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান।’ এই সম্পর্ককে একটি সাধারণ সমীকরণের মাধ্যমেও প্রকাশ করা যায়। একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য a একক এবং অন্য দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে b ও c একক হলে এদের সম্পর্ক হবে a^2=b^2+c^2 । সম্পর্কটি খুব সহজ এবং সরল। কিন্তু গণিতের ইতিহাসে এর গুরুত্ব এবং তাৎপর্য অসাধারণ। গত প্রায় আড়াই হাজার বছরের অধিক সময়েও এই সূত্রটি গণিতের শিক্ষার্থীরা পড়ে আসছে। সারা পৃথিবীর অগণিত মানুষ নানান কারণে নানান ভাবে এই উপপাদ্যটি ব্যবহার করে আসছে। সঙ্গত কারণেই বলা হয়, ‘আজ পর্যন্ত পিথাগোরাসের উপপাদ্যটি একক কোনো উপপাদ্য হিসেবে গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য হিসেবে বিবেচিত।’ ২০০৪ সালে পরিচালিত এক জরিপে এই উপপাদ্যটিকে পৃথিবীর বিখ্যাততম গাণিতিক সূত্রের অন্যতম একটি হিসেবে নির্বাচিত করা হয়। কিন্তু মজার বিষয় হলো যে উপপাদ্যটির ক্রেডিট পিথাগোরাসকে দেয়া হয়, সেই উপপাদ্যটি পিথাগোরাসের জন্মের অনেক আগে থেকেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রচলিত ছিল। কিন্তু তবুও এটি পিথাগোরাসের উপপাদ্য হিসেবে স্বীকৃতি পায়। এই পর্বে আমরা পিথাগোরাসের উপপাদ্যটির সংক্ষিপ্ত ইতিহাস এবং এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জানবো। তবে সবার আগে আমরা পিথাগোরাসের সংক্ষিপ্ত জীবনী জেনে নিতে চাই। [গণিতপত্র, ৯ম সংখ্যা, গণিত ফোরাম, খুলনা, ০২/০৩/২০২৪]
Price Free
SKU: Article-64322