Back to Articles
Bureaucracy and Governance
07 July 2024
কোটা পদ্ধতি মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি
মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের সবচাইতে স্মরণীয় ঘটনা এবং মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান–এ নিয়ে কোনো সন্দেহ নেই। মুক্তিযোদ্ধারা চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, চাকরিতে কোটা পদ্ধতির প্রবর্তন সেই চেতনাবিরোধী। বিষয়টি খোলাসা করা দরকার।
বস্তুত মুক্তিযুদ্ধ কেন হয়েছে, সেই প্রশ্নের মধ্যেই মুক্তিযুদ্ধের চেতনা নিহিত। মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের ওপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর দীর্ঘদিনের অপশাসন ও নিবর্তনমূলক আচরণের বিরুদ্ধে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বহুবিধ নিবর্তনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ দীর্ঘদিন ধরেই আন্দোলন করছিল। কিন্তু ১৯৭০ সালের নির্বাচনকে কেন্দ্র করে এই আন্দোলন তুঙ্গে ওঠে।

Price
Free
Go to External Site
SKU: Article-71857